ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত

ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত
×

ইমরান খান- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ১০:২৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ | ১০:৪৬

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আমন্ত্রণ জানানো হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান বলেন, '৮ দেশ ও ৪ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হবে।'

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, চীনের উদ্যোগে এই আঞ্চলিক সংগঠনের অন্য সদস্যরা হলো কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ভারত।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান ইমরান খান। লাগাতার ভারত সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তাকে। এমনকি এ ইস্যুতে জাতিসংঘেও বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী। 

এ ছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে সরব হতে দেখা গেছে ইমরানকে। এমতাবস্থায় ইমরান খান ভারত এলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন

×