ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পদাবলি

বেওয়ারিশ

বেওয়ারিশ
×

প্রতীকী ছবি

জুনান নাশিত

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ১২:০০

খুব ভোরে অথবা রাতে
দূরের তন্দ্রায় কোন রোদ্দুর থাকে না
থাকে নদীর কঙ্কাল
তারা ভেজা পায়ে হাঁটে।

দিনের আলোতেও তার ছায়া পড়ে
মিশে থাকে চোখের কোণের পিচুটির ঘামে
যা থেকে ছড়ানো ভয় আরো ঘনিষ্ঠ হলে
জ্যৈষ্ঠের বিকেল মৃত গন্ধে ভরে যায়
পিঁপড়ের সারির পাশে ধুলো জমা শোক
মিশে যায় কুয়াশা বৃষ্টিতে।

খুব ভোরে অথবা রাতে
কোনো শব্দ থাকে না
অভুক্ত অন্দর জুড়ে শুধু নদী পড়ে থাকে
যেন তারা একেকটি বেওয়ারিশ লাশ।

আরও পড়ুন

×