ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পদাবলি

কিছুই আমার নয়

কিছুই আমার নয়
×

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - ফাইল ছবি

ইকবাল হাসান

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ১২:০০

যা কিছু বলছি আমি তা আমার কথা নয়
পুরোটা অন্যের।
আমার মুখে যা কিছু শুনেছ এতদিন
এ সকল কথা বলা হয়ে গেছে বহুকাল আগে
হয়তো শোনোনি তুমি।
এখন আমার মুখে হঠাৎ এসব শুনে মনে হবে
'আগে তো শুনিনি-
সবকিছু যেন নতুনের মতো মনে হয়!'
প্রকৃত প্রস্তাবে- কিছুই নতুন নয়-
কিছু বলা আছে প্রাগৈতিহাসিক পুথি ও
মিথের বিস্তারে, কিছু আটকে ছিল বিপন্ন বিস্ময়ে
কিছু আটকে ছিল চিত্রকল্প, উপমায়-
আমি তাকে অবমুক্ত করেছি।
তোমার সামনে আমি নতশিরে স্বীকার করছি আজ
যা কিছু বলেছি এতদিন কিছুই আমার নয়
সবই অন্যের-
শুধু তাঁদের প্রজ্বলিত মোমবাতি থেকে
এক ফোঁটা আলো ধার করে এনে
নিজের ঘরকে আমি কবরের অন্ধকার গুহা থেকে জীবন্ত করেছি।

আরও পড়ুন

×