আপন দর্পণ
×
জন্ম :১৫ জুলাই, ১৯৪১
রশীদ হায়দার
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ১২:০০
- ব্যক্তিগত জীবনের কোন বিশেষ ঘটনা লেখক হিসেবে আপনাকে প্রভাবিত করেছে?
-- ছেলেবেলা থেকে আমি ছিলাম দুষ্টুর শিরোমণি। প্রচলিতভাবে ভালো ছাত্র বা ভালো ছেলে হওয়ার কোনো লক্ষণ আমার মধ্যে ছিল না। আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন আমাদের পাবনা শহরে একটি লাইব্রেরির সদস্য হই এবং পুরু কভারের একটি বই হাতে পাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'। বলতে পারি, এ বইটি আমাকে লেখক হিসেবে খুবই প্রভাবিত করেছে। কেননা উপন্যাসের নায়ক অপুকে পড়ে মনে হয়েছে, এই তো আমি।
- ব্যক্তিগত জীবনের কোন সীমাবদ্ধতা আপনাকে কষ্ট দেয়।
-- মুক্তিযুদ্ধ নিয়ে পরবর্তী জীবনে আমি অনেক কাজের সঙ্গে সংশ্নিষ্ট থেকেছি। কিন্তু প্রত্যক্ষভাবে আমি যুদ্ধে অংশগ্রহণ করিনি। এটাকে আমি আমার ব্যক্তিজীবনের সীমাবদ্ধতা বলেই মনে করি। এ বিষয়টি আমাকে ক্ষণে ক্ষণে কষ্ট দেয়।
- আপনার চরিত্রের শক্তিশালী দিক কোনটি বলে নিজে মনে করেন?
-- আমি স্পষ্ট কথা বলি।
- নিজের সম্পর্কে বেশি শোনা অভিযোগ কোনটি?
-- আমি সেরকম ভাবে বৈষয়িক নই।
- আপনার সম্পর্কে প্রিয়জনের কাছ থেকে সবচেয়ে বেশিবার শোনা প্রশংসা বাক্য কোনটি?
-- দুলাল ভালো ছেলে। দুলাল আমার ডাকনাম। তাই আমার প্রিয়জনেরা আমাকে এ রকমভাবে বলেন।
- নিজের মৃত্যুর পর আপনার এপিটাফে কী লেখা থাকলে আপনি খুশি হবেন?
-- লোকটা ভালো ছিল।

- বিষয় :
- কালের খেয়া