ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নিবেদিত পঙ্‌ক্তিমালা

গোধূলির ভাষা

গোধূলির ভাষা
×

ফাইল ছবি

জাকির জাফরান

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ১২:০০


মাঝরাতে মেঘ কাঁদে, মাঝরাতে পাখি ডাকে
মাঝরাতে হূদি চমকাল,
এই নিশি গানহারা, তারা জ্বলে তুমি ছাড়া
কে দেখাবে অনন্তের আলো!

তুমি যদি তুমি নও, তুমি যদি কেউ নও
তুমি কেন গোধূলির ভাষা,
আমি কেন এই আমি, জল হয়ে নিচে নামি
কেন আমি মাটিছাড়া চাষা?

শ্রাবণের পানি নিয়ে, চাঁদ আর চুমো নিয়ে
ভুল পথে চলে গেছ তুমি
মনোপথ উঁচু নিচু, আনমনে জাগে কিছু
শীতকালে শ্রাবণের ভূমি

আরও পড়ুন

×