ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নিবেদিত পঙ্‌ক্তিমালা

সেই থেকে বিভাজিত

সেই থেকে বিভাজিত
×

নাসির আহমেদ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ১২:০০

শোক আর ক্ষয়ক্ষতি কাটিয়ে তখন
জেগেছিল জোয়ারের প্রবল উত্থান
যুদ্ধজয়ী বাংলাদেশ রক্তসাগর পার হয়ে
এক, দুই, তিন করে তিনটি বছর ..
দুঃস্বপ্নের দিন-রাত্রি পার হতে হতে
সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছে কেবল তরতর।

তখনই হঠাৎ যেন বিনামেঘে বজ্রপাত!
ভয়ংকর কালরাত্রি মধ্য আগস্টের
নেমে এলো ধানমন্ডি বত্রিশ নম্ব্বরে অন্ধকার! নৃশংস ঘাতকেরা বুলেট-বৃষ্টিতে ঝাঁঝরা
করে দিলো বাংলাদেশ, এই স্বাধীনতা আর
তার মহান স্থপতি শেখ মুজিবের বুক!

সেই তো প্রথম স্বপ্নভঙ্গ আমাদের
সেই তো প্রথম চেনা হলো শত্রু কারা
সেই তো বাঙালি আর বাংলিত্ব প্রতিরোধে,
আজও সেই ক্রোধে জ্বলে এই বাংলাদেশ।

সেই থেকে বিভাজিত আমরা আর ওরা
লাল-সবুজের বুকে শোকের পতাকা!
সেই থেকে প্রতিজ্ঞায় অনড় প্রগতি
সেই থেকে পরাজিত ঘাতকের নির্লজ্জ উত্থান।

পনেরো আগস্ট এলে আজো তাই শোকে অচঞ্চল
শ্রাবণ আকাশও ক্রুদ্ধ, তারও চোখে অশ্রু অবিরল।

আরও পড়ুন

×