ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও ইয়াবার কারবার

মাদক ও ইয়াবার কারবার
×

কাজী সুলতানুল আরেফিন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৭:৩৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

অনেক বছর ধরে ইয়াবা আর ইয়াবা ব্যবসায়ী দেশের শীর্ষ আলোচনার বিষয়। বড় বড় চালান ধরা পড়েছে। বেড়েছে সেবনকারী ও ব্যবসায়ী। এত চালান আর ব্যবসা দেখে বোঝা যাচ্ছে দেশে ইয়াবা সেবনকারীর সংখ্যাও কম নয়। ভয়াবহ ঝুঁকির মধ্যে আমাদের আগামী প্রজন্ম। আপাতদৃষ্টিতে ইয়াবাকে অনেক বড় সন্ত্রাসী মনে হচ্ছে। এই ইয়াবা নিয়ে কম ঘটনা কিংবা দুর্ঘটনা সংঘটিত হচ্ছে না। ইয়াবা দিয়ে মহামারির মতো নেশা চলছে। বাণিজ্য করে কেউ কেউ আকাশসমান সম্পদ গড়ে তুলছে। আবার এই ইয়াবা দিয়ে নিরীহকে ফাঁসানো হচ্ছে। ইয়াবার নামে অতীত আমলে ক্রসফায়ার বাণিজ্য হয়েছিল! কিছু আইনের লোক এই ইয়াবা ব্যবসার সঙ্গে সরাসরি জড়িয়ে থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্ত দিয়ে আমাদের দেশে ইয়াবা প্রবেশ করে। অনেক প্রভাবশালীর বিরুদ্ধেও এই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। ইয়াবা ছোট হওয়ায় তা বহনে সুবিধা হয়। সে কারণে এটি ব্যবসায়ী এবং সেবনকারীর কাছে অন্যান্য নেশাদ্রব্য থেকে জনপ্রিয়।  ইয়াবার ব্যবসা বন্ধ বা কমানো যাচ্ছে না কেন? কোন জায়গায় আমাদের ঘাটতি আছে তা এখনই ভেবে দেখা দরকার। আর্থিক, সামাজিক, মানবিক– নানাভাবে ইয়াবার আগ্রাসন দেশজুড়ে ছড়ালেও তা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সামান্য। ইয়াবা ব্যবসা বন্ধে মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ছাড়া আর কোনো তৎপরতা নেই। অন্য বাহিনীগুলোর তৎপরতা শুধু উদ্ধারের ভেতরেই সীমাবদ্ধ। প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মাদক নির্মূলের জন্য জোর দিয়েছেন। বিশেষ করে ইয়াবা পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে। সীমান্তে যদি প্রয়োজনীয় পদক্ষেপ 
নেওয়া যায় তবে সিংহভাগ ইয়াবা ব্যবসা রোধ করা সম্ভব। 

কাজী সুলতানুল আরেফিন: ছাগলনাইয়া, ফেনী
[email protected]

আরও পড়ুন

×