ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আইন ও বিচার বিভাগের জন্য বাজেট ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা

আইন ও বিচার বিভাগের জন্য বাজেট ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৮:৩৪

প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে এই টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের প্রস্তাব পেশ করেন। 
এর মধ্যে পরিচালন খাতে ১৯৯৮ কোটি ৮৬ লাখ টাকা ও উন্নয়ন খাতে ১৮৮ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 


গত অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২১৫৯ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে পরিচালন খাতে ১৮৯৩ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকা ও উন্নয়ন খাতে ২৬৫ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। সে তুলনায় এবারের বাজেট বরাদ্দ বেড়েছে। 

আরও পড়ুন

×