ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

প্রতিদিন কতটুকু চিনি খাবেন?

প্রতিদিন কতটুকু চিনি খাবেন?
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ২২:৩০

মাত্রাতিরিক্ত চিনি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক। তার বদলে অনেকেই সুগার ফ্রি, মধু, রিফাইন্ড সুগার ইত্যাদি খেয়ে থাকেন। চিনির বদলে যা খাচ্ছেন তাতেও কম বেশি একই পরিমাণ ক্যালোরি থাকছে।  ক্যালরির কারণে শুধু চিনি নয়, মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমিয়ে ফেলতে হবে। 

বিশেষজ্ঞদের মতে দৈনিক যতটুকু চিনি খাওয়া যেতে পারে-

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, শরীরের গঠন অনুযায়ী একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষ দিনে ৮ চামচ চিনি খেতে পারেন। নারীরা দিনে ৬ চামচ চিনি খেতে পারেন। তবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই শরীরের ওজন যথাযথ থাকলেই এই পরিমাণ চিনি খাওয়া যায়। দেহের ওজন অতিরিক্ত হলে এই পরিমাণ চিনি খাওয়া যায় না।

চিনি খেলেই সুগার হয়?

অনেকেরই একটা ভুল ধারণা থাকে, চিনি খেলেই ডায়াবেটিস হয়। এটি সম্পূর্ণ ভুল। তবে ডায়াবেটিস ধরা পড়লে সাধারণত চিনি খাওয়ায় নিয়ন্ত্রণ আনার পরামর্শ দেন চিকিৎসকেরা। আবার যারা চিনি অতিরিক্ত খেয়ে থাকেন, তাদের শরীরে ফ্যাট জমে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে। তবে চিনি খেলেই যে ডায়াবেটিস হবেই, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি চিকিৎসা শাস্ত্রে।

চিনি খাওয়া পুরোপুরি বন্ধ করে দেবেন?

চিকিৎসকের পরামর্শ ছাড়া চিনি খাওয়া একেবারে বন্ধ করে দেবেন না অথবা রাতারাতি খুব কমিয়ে দেবেন না। দেহের শর্করার মাত্রা কমে গেলে তা প্রাণঘাতীও হতে পারে। পরিমাণ কমাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে কমিয়ে ফেলতে হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×