ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ওজন কমাতে কতটুকু লবণ খাবেন

ওজন কমাতে কতটুকু লবণ খাবেন
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০১:২০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ০১:২২

বাড়তি ওজন মানেই শরীরের জন্য ঝুঁকি। ওজন বেশি হলে শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। তাই সকলেই ওজন নিয়ন্ত্রণে রাখতে চায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে কেউ কেউ ডায়েট কন্ট্রোল করেন বিশেষ করে লবণ খাওয়া কমিয়ে দেন। এতে শরীর দুর্বল হয়ে যায়। শরীর সুস্থ রাখতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে খাদ্য তালিকায় পরিমাণ মতো লবণ রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে লবণ খেলে ওজন বাড়ার সমস্যাটা আসলে একটা মিথ। অনেকেই মনে করেন লবণ বেশি খেলে  শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। আর তাই রোগা হওয়ার জন্য ডায়েট করার সময়ে খাবারে লবণের পরিমাণ কমিয়ে দেন। আসলে এই কথাটা পুরোপুরি সত্যি নয়। লবণ খেলে এমন নয় যে ওজন অনেকটা বেড়ে যাবে। এমনকি উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভোগেন, তাদেরও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে লবণ খেতে হবে। নতুবা দেখা দেবে অন্য শারীরিক সমস্যা ।

বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ঠিক কতটুকু পরিমাণ লবণ খেতে পারবেন?

১) একজন সুস্থ মানুষের প্রতিদিন এক চা চামচ লবণ খাওয়া উচিত। তবে কাঁচা লবণ না খেয়ে রান্নায় দিয়ে খাওয়াই ভালো। প্যাকেটের গায়ে পড়ে আয়োডিন যুক্ত লবণ কিনুন।

২)লবণের অভাবে শরীরে সোডিয়ামের অভাব হয়। প্রেশার কমে যায়, মাথা ঘোরা ছাড়াও  নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই দৈনন্দিন খাবারের তালিকা থেকে লবণ পুরোপুরি বাদ দেওয়া একেবারে বোকামির কাজ হবে।

৩) পাউরুটি, চিপস, সস, চিজসহ নানা ধরনের অনেক খাবারে লবণ থাকে। এগুলো খাওয়ার সময় লবণের পরিমাণ লক্ষ্য রাখতে হবে।

৪)জিম করলে বা কিডনির সমস্যা থাকলে ডায়েটিশিয়ানের পরামর্শ মতো খাবারে লবণের পরিমাণ ঠিক করুন। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×