ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লকডাউনে ওভেন পরিষ্কার করবেন কীভাবে

লকডাউনে ওভেন পরিষ্কার করবেন কীভাবে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০০:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লকডাউনের এই সময় অনেকেই নিজ নিজ বাড়িতে শেফ হয়ে উঠেছেন। ঘরের কাজের পাশাপাশি রান্নার দিকেও সবাইকে মনোযোগ দিতে হচ্ছে। সেক্ষেত্রে ওভেন এবং মাইক্রোওভেন বিশেষ ভূমিকা রাখছে রান্নার সহায়ক বস্তু হিসেবে। এমনিতেই ব্যস্ত নাগরিক জীবনে ওভেন খুবই দরকারি একটি জিনিস। লকডাউনে এর ব্যবহার আরও বেড়ে গেছে।

তবে প্রয়োজনীয় এই জিনিসটি ব্যবহারের সঙ্গে সঙ্গে নিয়মিত এটি পরিষ্কার রাখাটাও জরুরি। কারণ করোনাভাইরাস রোধের প্রথম শর্তই হচ্ছে পরিষ্কার -পরিচ্ছন্ন থাকা এবং ব্যবহার্য সব কিছু পরিষ্কার রাখা। সেক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

১. ওভেন পরিষ্কার করতে চাইলে একটা প্লাস্টিকের বাটিতে এক চামচ লেবুর রস, এক চামচ সাদা ভিনেগার ও এক চামচ বেকিং সোডা নিন। সবগুলি উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটা স্পঞ্জ অথবা কাপড় মিশ্রণটিতে ভিজিয়ে ওভেন হালকাভাবে ঘষে পরিষ্কার শুরু করুন। পরিষ্কার শেষে শুকনো কাপড় দিয়ে এটি মুছে ফেলুন।

২.  অনেকেই ওভেনের গ্রিলের চুলায় রান্না করতে ভালোবাসেন। এই চুলা পরিষ্কার করতে ওভেনের উপরের দিকে বেকিং সোডা ছিটিয়ে দিন। তারপর সাদা ভিনেগার একটা ছোট বোতলে নিয়ে স্প্রি করুন। ৫ থেকে ১০ মিনিট পর জায়গাগুলো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

৩.ওভেন পরিষ্কারের আগে এর ভেতরের ময়লাগুলো একটা পুরনো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এরপর পরিষ্কার করার জন্য অন্য উপাদান ব্যবহার করুন।

৪.  পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন করে একটা পেস্ট তৈরি করে সেটা ওভেনের ভেতরে-বাইরের পরিষ্কারের জন্য রাতে প্রলেপের মতো করে লাগিয়ে রাখুন। সকালে একটা কাপড় দিয়ে দিয়ে ঘষে সেটা মুছে ফেলুন। এতেও ওভেন পরিষ্কার থাকবে।

৫. ওভেনের ভেতর শুকনো খাবার লেগে থাকলে সেটা পরিষ্কারের জন্য এক কাপ আপেল সিডার ভিনগারের মধ্যে একটা চামচ চিনি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।  তারপর একটা কাপড় বা স্পঞ্জের সাহায্যে মিশ্রণটি ময়লাযুক্ত স্থানে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর ঘষলে এটি সহজেই পরিষ্কার হয়ে যাবে। ওভেনের র‌্যাকগুলো পরিষ্কারের কথা ভুলবেন না।  এজন্য গরম পানিতে বেকিং সোডা আর লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে সহজেই এগুলো পরিষ্কার করতে পারেন।


আরও পড়ুন

×