শসা খেলে কি পেটের চর্বি কমে
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:১৩
শসার গুণ অনেক। তাই অনেকে ওজন কমানোর জন্য বিশেষ করে পেটের চর্বি কমানোর জন্য খাদ্যতালিকায় শসা রাখেন। প্রশ্ন হলো, শসা খেলে আদৌ কি পেটের চর্বি কমে?
পুষ্টিবিদরা মনে করেন, শসা খেলে পেটের চর্বি কমে। কারণ এতে জলীয় অংশ বেশি থাকে এবং খুব কম পরিমাণে থাকে ক্যালোরি। আর ক্যালরি পেট ভরা রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। শসায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।
শসা খেলে ওজন ও চর্বি কমে কেন
শসায় প্রায় ৯৫ ভাগ পানি এবং খুব কম ক্যালোরি থাকে। এটি বেশি পরিমাণে খেলেও শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয় না, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া, পর্যাপ্ত ফাইবার থাকে শসায়। এ উপাদানটি হজমে সহায়তা করে এবং পেট ভরা রাখে। ফলে দ্রুত ক্ষুধা পায় না।
শরীর থেকে দূষিত পদার্থ, বর্জ্য বা টক্সিন বের করে দিতে সাহায্য করে শসা। এতে থাকা ভিটামিন, আঁশ (ফাইবার) এবং পানি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, ভিটামিন এ, বি ও সি সহ বেশ কিছু ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে শসায়। এ ভিটামিনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখে।
এ সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পানি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে প্রাণবন্ত রাখতেও সাহায্য করে।
- বিষয় :
- লাইফস্টাইল
- শসা
