ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়েছে? 

নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়েছে? 
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৩:০৩

ঈদে নতুন জুতা পরে অনেকে ঘোরাঘুরি করেছেন। গিয়েছেন আত্মীয়ের বাড়িতে। নতুন জুতা পরলেই অনেকের পা জ্বালাপোড়া করে। কারো কারো পায়ে ফোস্কা পড়ে। আপনার পায়েও যদি ফোসকা পড়ে থাকে তাহলে ঘরোয়া কিছু উপায় মানুন। পায়ের জ্বালা থেকে মুক্তি পাবেন।   

•    পায়ে ফোসকা পড়লে এর ওপর নারকেল তেল বা মধু লাগান। দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে দ্রুত সেরে যাবে। 
•    বাড়িতে অ্যালোভেরা জেল থাকলে ফোসকায় লাগিয়ে নিতে পারেন। জেল শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতেও অনেকটা স্বস্তি মিলবে। 
•    গ্রিন–টি ঠান্ডা পানিতে ডুবিয়ে সেই পানি ব্যবহার করলেও ফোসকাতে আরাম পাওয়া যায়।
•    ফোসকার ওপর বরফ ঘষলেও দ্রুত আরাম পাবেন। 
•    পরবর্তীতে নতুন জুতা পরলে জুতার যে জায়গাগুলো শক্ত বলে মনে হবে, ওই স্থানে ব্যান্ডেজ লাগিয়ে নিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।
•    পুনরায় জুতা পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন

×