ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্দর নগরীতে লা রিভের ২৯তম স্টোরের উদ্বোধন 

বন্দর নগরীতে লা রিভের ২৯তম স্টোরের উদ্বোধন 
×

চট্টগ্রামের স্যানমার ওশান সিটিতে লা রিভের শোরুম উদ্বোধন করা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১২:১৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১২:১৯

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভের ২৯তম স্টোরের উদ্বোধন হয়ে গেল চট্টগ্রামে। সম্প্রতি বন্দর নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ শপিংমল স্যানমার ওশান সিটির সবচেয়ে বড় ফ্যাশন স্টোর নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল লা রিভ। এ উপলক্ষ্যে ২৪-২৬ এপ্রিল, ৩দিন ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে ব্র্যান্ডটি। 
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভের গুরুত্বপূর্ণ কর্মকতা, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। উদ্বোধনী উপলক্ষ্যে মল, স্টোর ও এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে লা রিভ। 
স্যানমার ওশান সিটির ৭ম তলায় ৫ হাজার স্কয়ার ফিটের বিশাল পরিসরে সাজানো এ স্টোরে পাওয়া যাবে লা রিভের সব ধরনের ডিজাইন। চলতি গ্রীষ্মের মৌসুমে পোশাকে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় তো থাকছেই। আরো পাওয়া যাবে সম্প্রতি লঞ্চ করা অফিস-টু-পার্টি কালেকশন নাইন টু নাইন। লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাস বাই লা রিভেরও বিশেষ ডিসপ্লে তৈরি করা হয়েছে। লাইফস্টাইল বিভাগে জুতো, হোম ডেকোর, লেদারগুডসসহ ফ্যাশন অ্যাক্সেসরিজ বিভাগেও আকর্ষনীয় সব পণ্য সমাহার চোখে পড়বে। 
উল্লেখ্য, ২০০৯ সালে রিভ গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করে লা রিভ। নারীদের এথনিক সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, শাড়িসহ ওয়েস্টার্ন ফিউশনে ডিজাইন করা টিউনিক, গাউন, টপ-বটম ও আবায়া সেট, শার্ট, টপের জন্য ইতিমধ্যেই দেশে সিগনেচার মার্ক তৈরি করেছে ব্র্যান্ড। পুরুষদের প্রিমিয়াম সহ ক্যাজুয়াল শার্ট, সেমি ও ফিটেড পাঞ্জাবি, পোলো এবং টিশার্টের গুণগত মানের জন্যই বিশেষ খ্যাতি আছে লা রিভের। শিশুদের দৈনিক ও বিভিন্ন অকেশন-ওয়ার, এমনকী টিন বা কিশোর-কিশোরীদের জন্যেও প্রতি ফ্যাশন সিজনে বিশাল কালেকশন লঞ্চ করা হয়। 

আরও পড়ুন

×