ঈদুল আজহায় লা রিভের নতুন কালেকশন
ছবি : লা রিভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১২:১৪
ঈদ-উল আজহা মানেই আত্মিক সংযম, কৃতজ্ঞতা, পরিবার, শিকড় ও ভাগাভাগির গভীর অনুভবের উৎসব। এই অনুভূতিকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উন্মোচন করেছে লা রিভ ঈদ-উল-কালেকশন ২০২৬। এবারের কালেকশনের মূল ভাবনা ’সম্মানে, উদযাপনে, ঐতিহ্যের গল্প’ যেখানে ঐতিহ্য, কারুশিল্প, প্রকৃতির রং এবং আধুনিক ফ্যাশনের সহজ আভিজাত্য একসঙ্গে ধরা দিয়েছে।
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ঈদুল আজহা আমাদের কাছে শুধু উৎসবের দিন নয়; এটি কৃতজ্ঞতা, আত্মত্যাগ ও পরিবারের সঙ্গে সম্পর্ককে নতুন করে অনুভব করার সময়। ‘অনার্ড’ কালেকশনে আমরা সেই অনুভূতিকে পোশাকের রং, প্রিন্ট, ফেব্রিক ও কারুকাজে প্রকাশ করতে চেয়েছি। বাংলাদেশের আবহাওয়া, ঈদের ব্যস্ততা এবং পরিবারের সবার আরামের কথা মাথায় রেখে এই কালেকশনে ঐতিহ্য ও আধুনিকতার ভারসাম্য রাখা হয়েছে।

তিনি আরও বলেন, লা রিভ সব সময় চেষ্টা করে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডকে স্থানীয় সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করতে। এবারের ঈদুল আজহা কালেকশনে ’কারুশিল্প, ঐতিহ্য, প্রকৃতি থেকে বাছাই করা রঙ এবং পরিশালীত উৎসবের পোশাক-এই চারটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
‘অনার্ড’থিমে লা রিভ মানুষের সঙ্গে মাটি, প্রকৃতি, পরিবার ও সংস্কৃতির সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছে। কারণ দ্রুত বদলে যাওয়া সময়েও ঈদের পোশাকে বাংলাদেশিরা আপন শিকড়ের ছোঁয়া, পরিমিত সৌন্দর্য ও আরামের অনুভূতিই খুঁজে ফেরেন। এই ভাবনা থেকেই এই কালেকশনের রং, প্রিন্ট, কাট ও অলংকরণ সাজানো হয়েছে।
গ্রীষ্মের মধ্যেই এবারের ঈদ-উল-আজহার উৎসব শুরু হতে যাচ্ছে। এই সময় প্রয়োজন গ্রীষ্মের উপযোগি উৎসবের কাপড়। নারীদের কালেকশনে এবার কটন, ভিসকোস, লিনেন-ব্লেন্ড, কটন-ব্লেন্ড জর্জেট, কটন-জ্যাকার্ড, ব্রিদেবল ফেইলি, রেমি ও স্লাব কটনের ব্যবহার চোখে পড়বে। ঐতিহ্যবাহী মসলিনের সাথেই সিল্ক-ভিসকোস ব্লেন্ডেড কাপড়ে ডিজাইন করা হয়েছে নার্গিসাস বাই লা রিভের পোশাকগুলি। নারীদের জন্য ঈদের এই কালেকশনে আছে শাড়ি, সালোয়ার কামিজ, কামিজ, লং টিউনিক, টিউনিক উইথ শ্রাগ, গাউন, আবায়া-স্টাইল গাউন, স্কার্ট-পালাজ্জো ও ফিউশনধর্মী নানা পোশাক। শাড়িতে আধুনিক উপস্থাপনায় বাংলার ঐতিহ্যবাহী রঙ ও মোটিফ দেখা যাবে, পাশাপাশি সালোয়ার কামিজ ও কামিজে ক্লাসিক সিলুয়েট, মিনিমাল এম্ব্রয়ডারি, ফ্লোরাল ক্রাফট, বর্ডার ডিটেইলস এর ব্যবহার সবাইকে মুগ্ধ করবে।

পুরুষদের জন্য রয়েছে সেমি ও পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি, কাবলি সেট, ওয়েস্টকোট, রেগুলার ও ড্রপ শোল্ডার টিশার্ট, পোলো, শার্ট, পাজামা ও বটমওয়্যার। পুরুষদের পোশাকে বেশি গুরুত্ব পেয়েছে জ্যাকার্ড, টুইল, ভিসকস, ব্লেন্ডেড ফেব্রিক, টেক্সচার্ড সলিড, সূক্ষ্ম জ্যামিতিক প্রিন্ট ও পরিমিত কারুকাজ। ফলে পোশাকগুলো একই সঙ্গে ঈদের উপযোগী, আরামদায়ক ও আধুনিক।
শিশুদের ঈদ কালেকশনে আছে পাঞ্জাবি-পাজামা সেট, ঈদের পাঞ্জাবি, ফ্রক, লং ফ্রক, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি, টিউনিক, পোলো, টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, নিউবর্ন সেট এবং আরামদায়ক বটম। এখানে রংগুলো রাখা হয়েছে প্রাণবন্ত কিন্তু মার্জিত। প্রিন্টে আছে ছোট ফুল, হালকা বুটি, হাতে আঁকা রেখা, প্লেফুল প্যাটার্ন এবং শিশুর স্বাভাবিক চলাফেরার সঙ্গে মানানসই সহজ কাট।
পরিবারে ঈদের উষ্ণতা বাড়াতে মিনি-মি কালেকশনে নতুন ডিজাইন দেখা যাবে। বাবা-ছেলে ম্যাচ করে পরার জন্য ডুয়েল ফিটে একই ডিজাইনের পাঞ্জাবি আছে ভরপুর। এছাড়াও, ভাই-বোন মিলিয়ে পরতে পারবে এমন ডিজাইনও পাওয়া যাবে এই কালেকশনে।
লা রিভ ঈদুল আজহা কালেকশন ২০২৬ এখন পাওয়া যাচ্ছে লা রিভের সব আউটলেট, ওয়েবসাইট ও অ্যাপে। ঘরে বসেও ক্রেতারা পছন্দের ঈদ পোশাক বেছে নিতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে।
- বিষয় :
- ফ্যাশন হাউজ
