শুয়ে শুয়ে বই পড়লে যেসব সমস্যা হতে পারে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৩:২৭
অনেকেরই শুয়ে বই পড়ার অভ্যাস আছে। কেউ আবার সোফায় গা এলিয়ে খবরের কাগজ দেখেন। বিশেষজ্ঞদের মতে,এ ধরনের অভ্যাস স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বিশেষ করে চিৎ হয়ে শুয়ে বই পড়লে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ছোটদের জন্য তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে বলা হয়েছে,বই পড়ার সময় আমরা চোখ থেকে ১৫ ইঞ্চি দূরে রেখে পড়ি। কিন্তু চিৎ হয়ে শুয়ে বই পড়লে চোখের সোজাসুজি এতটা দূরে বই রাখা সম্ভব নয়। কারণ তাতে হাতে ব্যথা হতে পারে। এ কারণে বেশিরভাগ মানুষই বুকের উপর রেখে বই পড়েন। এই অবস্থায় চোখ থেকে ১৫ ইঞ্চি দূরে বই ধরার চেষ্টা করেন কেউ কেউ। এতে চোখ নীচের দিকে ঘুরিয়ে বুকের দিকে তাকিয়ে থাকতে হয়। এটিও চোখের স্বাভাবিক দৃষ্টিপথ ব্যাহত হয়। এর ফলেই চোখের পেশির একটি বিশেষ দিকে চাপ পড়ে। ধীরে ধীরে তা দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলে। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় এসথেনোপিয়া।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম না মেনে বই পড়লে চোখে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন-
বই সঠিক দূরত্বে রেখে না পড়লে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসার ঝুঁকি বাড়ে।
চোখের অংশে রক্ত চলাচল কমে যেতে পারে।
শিশুদের ক্ষেত্রে অল্প বয়সে চোখের পাওয়ার বাড়তে পারে বা দ্রুত বদলে যেতে পারে।
চোখের অশ্রুগ্রন্থির তরল শুকিয়ে যেতে পারে, যা চোখের পেশির কাজে বাধা তৈরি হয়। মাথার পেশিতেও এর প্রভাব পড়ে। তখন ঘুমের পরিমাণও কমে যেতে পারে।
দিনের পর দিন অ্যাংজাইটি, অস্থিরতা বাড়তে থাকে ।
- বিষয় :
- চোখের স্বাস্থ্য
