ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

ঈদ রেসিপি : খাসির কলিজা ভুনা

ঈদ রেসিপি : খাসির কলিজা ভুনা
×

খাসির কলিজা ভুনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১১:১২

কোরবানির ঈদে মাংসের নানা ভারী পদ তো রান্না হয়ই। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন খাসির কলিজা ভুনা। ভাত ও পোলাও এর সাথে কলিজা ভুনা খেতে খুব মজা । চাইলে রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। সুস্বাদু এই খাবারটির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার। 

উপকরণ : খাসির কলিজা ১ কেজি টুকরা করে কাটা, পেঁয়াজ  কিউব করে কাটা আধা কাপ ,পেঁয়াজ কুচি আধা কাপ,আদা বাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কালোজিরা ও মেথি গুঁড়া ১ চা চামচ, দারচিনি ৩ টুকরা, এলাচ  ৪/৫ টি, লবঙ্গ ৪/৫ টি
তেজপাতা ২ টি, তেল ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমত

প্রস্তুত প্রণালি
প্রথমে কলিজা ফুটন্ত পানিতে ৮/১০ মিনিট  সিদ্ধ করে গরম পানি দিয়েই ধুয়ে  নিন। এতে করে কলিজার গন্ধ  চলে যাবে ও রং সুন্দর থাকবে | চুলায় প্যান বসিয়ে তেল দিন। পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে উঠিয়ে নিন । এবার ওই তেলে  কিউব করা পেঁয়াজ দিয়ে বাদামি বং করে ভেজে নিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিন। এবার কলিজা ও ঘি বাদে একে একে বাকী সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। কলিজা ও ঘি যোগ করে কষান। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন | তেল উপরে উঠে এলে এবং মাখা মাখা হলে নামিয়ে নিন |সুন্দর একটা ডিসে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কলিজা ভুনা। 

আরও পড়ুন

×