ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লটকনের উপকারিতা জেনে নিন

লটকনের উপকারিতা জেনে নিন
×

লটকন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৩:০১

 

বাজারে অন্যান্য সাথে এখন মিলছে লটকনও। টক মিষ্টি স্বাদের এ ফলটি অনেকেই খেতে পছন্দ করেন। অনেকের কাছে আবার এর স্বাদ বেশি পছন্দের না। তবে রসালো এই ফলটি খেলে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

লটকনের অন্যতম প্রধান পুষ্টি উপাদান হলো ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আপনাকে সাধারণ সর্দি-কাশি এবং ফ্লু-এর মতো সংক্রমণ থেকে রক্ষা করে। 

ত্বককে স্বাস্থ্যকর ও সুন্দর করে তোলে
ভিটামিন সি শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, বরং আপনার ত্বককে স্বাস্থ্যকর ও তরুণ দেখাতেও সাহায্য করে। এর কারণ হলো, এই পুষ্টি উপাদানটি ক্ষত নিরাময়ে এবং কোলাজেন সংশ্লেষণে সাহায্য করে। কোলাজেন এমন এক ধরনের প্রোটিন যা আপনার ত্বকে বলিরেখা পড়া কমাতে সাহায্য করে।

মাড়ির স্বাস্থ্য ভালো রাখে

লটকনে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি মাড়ির চমৎকার স্বাস্থ্যের জন্য অপরিহার্য। সুন্দর হাসির জন্য দাঁত ও মাড়ির ভালো যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আয়রনের অভাবজনিত রক্তাল্পতা প্রতিরোধ করে
আয়রনের অভাবজনিত রক্তাল্পতা হলো রক্ত ​​সম্পর্কিত একটি সমস্যা। লোহিত রক্তকণিকা কমে গেলে রক্ত ​​শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে ব্যর্থ হয়,তখন শরীর দুর্বল লাগে। লটকনে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আপনার খাদ্যতালিকায় এটি যোগ করলে তা আয়রনের অভাবজনিত রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। রক্তচাপ কমায়
উচ্চ রক্তচাপ প্রতিরোধে এই চমৎকার ফলগুলো কলার মতোই কার্যকর। কারণ এতে পটাশিয়াম থাকে।  রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো থাকে। 

অস্টিওপোরোসিস দূর করতে সাহায্য করে

লটকন শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে। এই পুষ্টি উপাদানটি হাড়কে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা সবারই জানা। খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে, হাড় দুর্বল হয়ে পড়া এবং ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দেয়। নিয়মিত লটকন এবং অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

হজমশক্তি উন্নত করে
নিয়মিত লটকন খেলে তা হজম প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করে — এর কারণ হলো এতে থাকা ফাইবার পাচক রসের উৎপাদনকে উদ্দীপিত করে। নিয়মিত ফাইবার সমৃদ্ধ খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।  এর ফলে কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। সূত্র : হেলদি বিল্ডার্জড

আরও পড়ুন

×