ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

লা রিভের সামার কালেকশন

লা রিভের সামার কালেকশন
×

ছবি : লা রিভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১২:০৭

লা রিভ নিয়ে এসেছে সামারের নতুন কালেকশন। নতুন ডিজাইনগুলোর মূল উপজীব্য হলো হালকা কাপড়, সহজ কাট, নরম রং ও ব্যবহারিক স্টাইল। এতে উৎসবের আভাস যেমন আছে, তেমনি আছে অফিস, ক্যাম্পাস, ভ্রমণ ও দৈনন্দিন জীবনের উপযোগিতাও।

 লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “বাংলাদেশের গ্রীষ্মে পোশাক শুধু সুন্দর হলেই হয় না; সেটি আরামদায়ক, সহজে পরার মতো এবং দিনের নানা পরিস্থিতির সঙ্গে মানানসই হতে হয়। এবারের সামার কালেকশনে আমরা সেই বাস্তবতাকেই গুরুত্ব দিয়েছি। নারী, পুরুষ, টিন ও শিশু, সবার জন্য এমন পোশাক তৈরি করা হয়েছে, যা স্টাইলের সঙ্গে স্বস্তিকেও সমানভাবে বহন করে।”

 এই সামার কালেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্রিদেবল বা বাতাস চলাচলযোগ্য কাপড়ের ব্যবহার। নারী, পুরুষ, টিন ও শিশু, সবার জন্য এমন পোশাক তৈরি করা হয়েছে, যা স্টাইলের সঙ্গে স্বস্তিকেও প্রাধান্য পেয়েছে। কটন, কটন জার্সি, কটন পিকে, ভিসকস ইতাদি কাপড়ের পোশাক আরামকে অগ্রাধিকার দেয়। রঙের ক্ষেত্রে হোয়াইট, ব্লু, গ্রিন, ব্রাউন, অ্যাশ ইত্যাদি কালার মিশ্রণ আছে। গরমে চোখে আরামদায়ক, সহজে স্টাইল করা যায় এমন রঙকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নারীদের কালেকশনে দেখা যাবে এথনিক ওয়ার ও ওয়েস্টার্ন ফিউশন দুই ধারারই উপস্থিতি। সালওয়ার কামিজ, টিউনিক, টপ, পালাজ্জো, ম্যাক্সির মত পোশাকের  মাধ্যমে লা রিভ এমন একটি স্টাইল তৈরি করেছে, যা একই সঙ্গে শালীন, আধুনিক ও আরামদায়ক। ভিসকস সালোয়ার কামিজ, প্রিন্টেড পালাজ্জো বা জর্জেট ম্যাক্সির মতো আইটেমগুলো গরমের দিনে চলাফেরায় স্বাচ্ছন্দ্য দেবে, আবার পোশাকে একটি পরিপাটি উপস্থিতিও রাখবে। নারীদের স্টাইলে অতিরিক্ত জাঁকজমকের বদলে নরম কাট, ফ্লেয়ার, প্রিন্ট ও সহজ লেয়ারিংকে প্রাধান্য দেওয়া হয়েছে।

 পুরুষদের অংশে কালেকশনটি আরও মিনিমাল ও কার্যকর। শর্ট স্লিভ ক্যাজুয়াল শার্ট, কমফোর্ট শার্ট, পিকে পলো, কটন টি-শার্ট, বিজনেস ক্যাজুয়াল শার্ট ও পাঞ্জাবি মিলিয়ে পুরুষদের জন্য তৈরি হয়েছে ভার্সেটাইল সামার ওয়ারড্রোব। অফিস, সন্ধ্যার আড্ডা, পারিবারিক আয়োজন কিংবা ছুটির দিনের পোশাক, সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এমন ডিজাইন প্রাধান্য পেয়েছে সামার কালেকশনের এই পর্বে। পুরুষদের নকশায় ফিট, কলার, স্লিভ ও ফেব্রিকের আরামকে গুরুত্ব দেওয়া হয়েছে। 
 
টিন বয়দের জন্য পাওয়া যাচ্ছে টি-শার্ট, পলো, ক্যাজুয়াল শার্ট ও পাঞ্জাবি; টিন গার্লদের জন্য রয়েছে টিউনিক, টপ, সালওয়ার কামিজ, গাউন ও সেট। ছোটদের জন্যও রয়েছে  নতুন সংগ্রহ।
সামার ওয়েলনেসের অংশ হিসেবে যোগ হয়েছে লা রিভ ইয়োগা কালেকশন। গরমে শরীরকে স্বচ্ছন্দ রাখতে এই কালেকশনে পাওয়া যাবে নরম ও স্ট্রেচ-ফ্রেন্ডলি কটন-নিট, কটন সিঙ্গেল জার্সি, ইন্টারলক নিট, স্ট্রেচেবল নাইলন ও কটন ব্লেন্ড ফেব্রিক। ইয়োগা টি-শার্ট, প্যান্ট, ট্রাউজারের পাশাপাশি ইয়োগা ম্যাট ও থার্মাস বোতলের মতো ব্যবহারিক পণ্যও রাখা হয়েছে ইয়োগা কালেকশনে। ঘরে বসে ব্যায়াম, স্টুডিও প্র্যাকটিস কিংবা দিনের সাধারণ চলাফেরায় এই ডিজাইনগুলি দারুণ মানিয়ে যাবে।

লা রিভ সামারের নতুন কালেকশন পাওয়া যাচ্ছে লা রিভের সব স্টোর, ওয়েবসাইট ও অ্যাপে। 

আরও পড়ুন

×