ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

প্রায়ই পেটে ব্যথা, ডায়রিয়া হচ্ছে—কোলন ক্যান্সার নয় তো? 

প্রায়ই পেটে ব্যথা, ডায়রিয়া হচ্ছে—কোলন ক্যান্সার নয় তো? 
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৫:১৭

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে। তবে এখন অল্প বয়সীদেরও অনেক জটিলতা দেখা দেয়। ক্রমাগত ডায়রিয়া ও পাতলা পায়খানা হওয়া, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। কারণ এ লক্ষণগুলো হতে পারে কোলন ক্যান্সারের লক্ষণ। এমনটাই বলা হয়েছে ভারতের নিউজ১৮ পত্রিকার এক প্রতিবেদনে। 

কোলন ক্যানসার সাধারণত মলদ্বারে শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুসারে, এটি কেবল সবচেয়ে প্রচলিত ক্যানসারই নয়, মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণও। তবে, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসার মাধ্যমে কোলন ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) অনুসারে, কোলোরেক্টাল ক্যানসার বা কোলন ক্যানসার এমন একটি রোগ যা কোলন বা রেকটামের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে দেখা দেয়। এই অস্বাভাবিক বৃদ্ধিগুলো পলিপ নামেও পরিচিত।  কোলন ও রেক্টামে তৈরি হওয়া পলিপ একসময় ক্যানসারে পরিণত হয়। রোগটি প্রধানত বয়স্ক ব্যক্তিদের প্রভাবিত করে। তবে ক্রমশ কম বয়সীদের মধ্যেও এটি শনাক্ত হওয়ার হার বাড়ছে। 

যে লক্ষণ দেখলে সতর্ক হওয়া জরুরি

মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: মলত্যাগের ধরনে হঠাৎ এবং ব্যাখ্যাতীত পরিবর্তন কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে। তবে আপনার অন্ত্রের পরিবর্তন বা অস্বাভাবিকতাগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই পরিবর্তনগুলোকে উপেক্ষা করা উচিত নয়। 

মলে রক্ত: আপনার মলে রক্তের চিহ্ন কোলন ক্যানসারেরও একটি লক্ষণ হতে পারে। মলের সাথে রক্ত গেলেই যে ক্যানসার তা নয়। তবে  সঠিক রোগ নির্ণয় হলে সেই অনুযায়ী চিকিৎসা করা সম্ভব হয়। 

ডায়রিয়া: পাতলা পায়খানা এবং ক্রমাগত ডায়রিয়া কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে। যদি ওষুধ খাওয়ার পরেও অবস্থার উন্নতি না হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পেটে ব্যথা বা খিঁচুনি: হঠাৎ এবং দীর্ঘস্থায়ী পেটে ব্যথা বা খিঁচুনি হলেও সাবধান হোন। যে কোনো ধরনের পেটে ব্যথা বা পেটের অংশে অস্বস্তি উদ্বেগের কারণ হওয়া উচিত। কারণ এটি কোলন ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

অপ্রয়োজনীয় ওজন হ্রাস: খাদ্যাভ্যাস বা দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না এনেও যদি আপনার ওজনের হঠাৎ পরিবর্তন বা হ্রাস ঘটে, তবে এটি কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে। তাই বেশ কিছু লক্ষণ আপনার সঙ্গে মিলে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন। 

আরও পড়ুন

×