ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চোখের শুষ্কতা দূর করুন ঘরোয়া উপায়ে

চোখের শুষ্কতা দূর করুন ঘরোয়া উপায়ে
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৯

স্ক্রিনের সামনে বেশি সময় কাটানোর কারণে আজকাল অনেকের মধ্যে শুষ্ক চোখের সমস্যা দেখা যায়। আবার অতিরিক্ত তাপ ও ​​বাতাসের সংস্পর্শে চোখ শুষ্ক ও জ্বালাপোড়া করতে পারে। তখন ‘ড্রাই আই’ বা শুষ্ক চোখের সমস্যা দেখা দেয়। এই অবস্থায় চোখের ভেতরের টিয়ার গ্ল্যান্ড বা অশ্রুগ্রন্থিগুলোতে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক হিসেবে কাজ করা তরল অশ্রুর ঘাটতি দেখা দেয়। যারা শুষ্ক চোখের সমস্যায় ভুগছেন তারা প্রাকৃতিক প্রতিকারগুলো অনুসরণ করতে পারেন। যেমন-

নারকেল তেল

নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড শুষ্ক চোখের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে উপস্থিত লরিক অ্যাসিড এবং ক্যাপ্রিক অ্যাসিডের প্রদাহ-বিরোধী  ও আর্দ্রতা ধরে রাখার গুণাবলী রয়েছে, যা চুল ও ত্বকের যত্নেও ব্যবহৃত হয়। চোখের শুষ্কতা দূর করতে এবং চোখকে পিচ্ছিল বা আর্দ্র রাখতে কয়েক ফোঁটা নারকেল তেল ব্যবহার করা উপকারী হতে পারে।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড

ওমেগা থ্রি এর মতো প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের অভাবেও চোখ শুষ্ক হয়ে যেতে পারে। ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং অশ্রুগ্রন্থিতে অশ্রু উৎপাদনেও সহায়তা করে। এছাড়া এতে থাকা ফ্যাটি অণুগুলো চোখকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

শসা

আপনি যদি প্রায়ই শুষ্ক চোখের সমস্যায় ভোগেন, তবে শসার টুকরো কেটে চোখের ওপর রাখতে পারেন। চোখকে আরাম দিতে দিনে ২-৩ বার এই পদ্ধতিটি অনুসরণ করা যেতে পারে। শসায় থাকা ভিটামিন ‘এ’এবং এর প্রশান্তিদায়ক গুণাবলী চোখের শুষ্কতা কমাতে সাহায্য করে।

অলিভ অয়েল

নারকেল তেলের মতোই অলিভ অয়েলও চোখকে আর্দ্র ও পিচ্ছিল রাখতে অত্যন্ত কার্যকর; কারণ এতে লিনোলিক অ্যাসিড এবং ওলিক অ্যাসিড থাকে। এই তেলে থাকা প্রদাহ-বিরোধী উপাদান চোখের শুষ্কতা ও জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে। আঙুলের ডগায় কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে বন্ধ চোখের পাতার ওপর আলতোভাবে ম্যাসাজ করুন। হাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এভাবে হাত রাখলে চোখের চারপাশের ত্বক তেলটুকু শুষে নিতে পারে। সূত্র: হেলদিবিল্ডার্জড

আরও পড়ুন

×