ফাটা ঠোঁট সুন্দর করার ঘরোয়া উপায়
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১২:৫৫
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটা একটি সাধারণ সমস্যা। বিশেষ করে শীতের আগে এই সময়টায় অনেকেরই ঠোঁট ফেটে যায়। সাধারণত বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় ঠোঁটের কোমল ত্বক দ্রুত শুকিয়ে যায় এবং ফেটে যেতে শুরু করে । এই সময়ে ঠোঁটের ঠিক মতো যত্ন না নিলে তা অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে ।
কখনও কখনও সমস্যাটি এতটাই বেড়ে যেতে পারে যে, ঠোঁটে ব্যথা অনুভূত হয় এবং রক্তপাতও হতে পারে । এ কারণে শুধু লিপ বাম ব্যবহার নয়, এর পাশাপাশি কিছু ঘরোয়া প্রতিকার অনুসরণ করতে পারেন।
ঠোঁট ফাটা রোধ করার উপায়
মধু: মধু ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে । রাতে ঘুমানোর আগে ঠোঁটে খাঁটি মধুর একটি পাতলা স্তর লাগিয়ে নিতে পারেন । এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ফাটা ত্বক দ্রুত সারাতে সাহায্য করে । সকালে হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন ।
নারকেল তেল: নারকেল তেল ঠোঁটকে গভীরভাবে আর্দ্র করে । দিনে ২ থেকে ৩ বার সামান্য পরিমাণে নারকেল তেল ঠোঁটে লাগাতে পারেন। এটি শুষ্কতা দূর করে ঠোঁটকে কোমল ও স্বাস্থ্যকর রাখে ।
ঘি ব্যবহার: রাতে ঘুমানোর আগে ঠোঁটে কয়েক ফোঁটা ঘি লাগাতে পারেন। এটি ফাটা ত্বক মেরামত করে এবং ঠোঁটে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে ।
চিনি ও মধুর স্ক্রাব: মৃত কোষ দূর করার জন্য এক্সফোলিয়েশন বা ত্বক ঘষে পরিষ্কার করা জরুরি । হাফ চা চামচ চিনির সঙ্গে সামান্য মধু মিশিয়ে ১ থেকে ২ মিনিট ধরে আলতোভাবে ঠোঁটে ম্যাসাজ করুন । সপ্তাহে ১ থেকে ২ বার এটি করতে পারলে ঠোঁট মসৃণ ও কোমল হয়ে ওঠে ।
অ্যালোভেরা জেল: ঠোঁটে তাজা অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন । এটি ঠোঁটের জ্বালাপোড়া, ব্যথা ও শুষ্কতা কমাতে সাহায্য করে ।
গোলাপজল ও গ্লিসারিন: সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগাতে পারেন। এটি ঠোঁটে আর্দ্রতা জোগায় এবং কালচে ভাব কমাতেও সাহায্য করে ।
দুধের সর (মালাই): কাঁচা দুধের সর ঠোঁটের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে । সামান্য পরিমাণ সর ঠোঁটে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন । এটি ঠোঁটকে কোমল ও স্বাস্থ্যকর রাখে ।
আরও যা করতে পারেন-
সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করুন ।
বারবার ঠোঁট জিভ দিয়ে ভেজানো থেকে বিরত থাকুন ।
বাইরে যাওয়ার আগে সবসময় লিপ বাম ব্যবহার করুন । সূত্র: ইটিভিভারত
- বিষয় :
- ঠোঁট ফাটা
- ঘরোয়া সমাধান