হবু মায়েদের ব্যায়াম
হবু মায়েদের ব্যায়াম-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০২:৩৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৩:২৩
গর্ভাবস্থায় ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। ডাক্তারকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে হবে। ডাক্তার হবু মায়েদের শরীরিক অবস্থা বিবেচনা করে কোন ব্যায়াম করা ঠিক হবে আর কোন ব্যায়াম করা ঠিক হবে না তা বুঝতে পারবেন।
ডাক্তারের চাইতে আপনি ভালো বুঝতে পারবেন কোন ব্যায়াম করে আপনি সুস্থ এবং স্বাভাবিকবোধ করছেন। যে ব্যায়াম করে আপনি আরামদায়কবোধ করবেন সেটি করার চেষ্টা করবেন।
গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম করতে হবে। এতে হবু মা এবং অনাগত সন্তান সুস্থ থাকবে। তবে কঠিন কোন ব্যায়াম করা যাবে না। জটিল ব্যায়ামের কারণে অনেক সময় হবু মা এবং অনাগত সন্তান দুজনেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

চলাফেরা এবং ব্যায়াম ধীরে ধীরে করার চেষ্টা করুন। তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় বিপদের মুখোমুখি হতে হয়।
1-5dd3b42026527.jpg)
ব্যায়াম করার সময় মনোযোগ দিয়ে করুন। প্রতিটি স্টেপ ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে।
3-5dd3b43aa1cb3.jpg)
ব্যায়াম করার সময় ঢিলেঢালা পোশাক পরবেন। তাপমাত্রার দিকেও খেয়াল রাখতে হবে। তাপমাত্রার ধরন বুঝে ব্যায়াম করতে হবে। অতিরিক্ত গরম কিংবা ঠাণ্ডা তাপমাত্রায় ব্যায়াম করবেন না।
4-5dd3b45178e28.jpg)
ব্যায়াম করার সময় সঙ্গে একজন অভিজ্ঞ ব্যক্তি রাখতে পারেন। যে কিনা আপনার ব্যায়াম ঠিক হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখবে।
2-5dd3b466a09bc.jpg)
নিয়মিত ব্যায়াম করতে না পারলে রাতে ঘুমানোর আগে ২০-২৫ মিনিট হাঁটবেন। সূত্র:এনডিটিভি
- বিষয় :
- গর্ভাবস্থা
- হবু মা
- ব্যায়াম
