ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

অ্যালার্জি প্রতিরোধের প্রাকৃতিক উপায়

অ্যালার্জি প্রতিরোধের প্রাকৃতিক উপায়
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০১:১৭ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ০৬:১০

আবহাওয়া পরিবর্তনের এই সময় অনেকেই ঠান্ডা-কাশিতে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এ ধরনের সমস্যায় বেশি আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণের মাধ্যমে এ সমস্যা দূর করা গেলেও ঘন ঘন ওষুধ না খাওয়াই ভালো। বরং ঘরোয়া পদ্ধতিতেই অ্যালার্জির সমস্যা কমানোর চেষ্টা করা যেতে পারে।

প্রোবায়োটিক: প্রোবায়োটিক অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি পাকস্থলীর নানা অসুখ সারাতে ভূমিকা রাখে। এটি শরীরের প্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখে। সেই সঙ্গে প্রদাহজনিত জটিলতা এবং অ্যালার্জির সমস্যা কমায়। এ কারণে নিয়মিত খাদ্য তালিকায় প্রোবায়োটিক সমৃদ্ধ দই রাখতে পারেন।

মধু: ধূলাবালির কারণে অ্যালার্জির সমস্যা হলে নিয়মিত মধু খেতে পারেন। এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। প্রতিদিন সকালে হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যাবে। এছাড়া এমনিও এক চামচ করে মধু খেতে পারেন।

অ্যাপল সিডার ভিনেগার: বেসিনের সিঙ্ক পরিষ্কার, খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও অ্যাপল সিডার ভিনেগার অ্যালার্জি প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। জমে থাকা কফ পরিষ্কার করতে প্রতিদিন সকালে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন। এছাড়া হালকা গরম পানিতে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার, মধু মিশিয়ে খেতে পারেন।

নাকের স্প্রে: আজকাল বাজারে অনেক ধরনের নাকের স্প্রে পাওয়া যায়। এটি অ্যালার্জি নিরাময়ে বেশ কার্যকরী।

খাদ্য তালিকা পরিবর্তন: অ্যালার্জির মাত্রা কমাতে খাদ্যাভাস পরিবর্তন করা খুবই জরুরি। নিয়মিত খাদ্য তালিকায় শাকসবজি ও ফলমূল যোগ করলে শরীরে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়। বিশেষ করে ভিটামিন 'সি' সমৃদ্ধ ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে পাকস্থলীও ভালো থাকে। সূত্র: হেলদিবিল্ডার্জড

আরও পড়ুন

×