কখন মিষ্টি খেলে ওজন কমে?
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ২৩:২৭
মিষ্টি ছাড়া আপনার একদিনও চলে না। কিন্তু নিয়মিত মিষ্টি খাওয়ার কারণে আপনার ওজন বেড়ে যাচ্ছে। তবে একটু নিয়ম মেনে মিষ্টি খেলে ওজন কমবে।
এই বিশেষ ধরনের ডায়েট প্ল্যানের নাম বিশেষজ্ঞরা দিয়েছেন ‘এগ অ্যান্ড ডেসার্ট ডায়েট’।
এই ডায়েটের মূল উদ্দেশ্য শুধু ওজন কমানো নয়, বরং অকারণ খাওয়ার ইচ্ছেটাকে নিয়ন্ত্রণ করা। এর ফলে বেশ কিছুদিন পরে গিয়ে উপকার পাওয়া যায়। এই ডায়েট প্ল্যানে বিশেষজ্ঞরা ব্রেকফাস্টেই মিষ্টি খেতে বলছেন। সকালে কোনও প্রোটিন-সমৃদ্ধ ডেসার্ট খেলে সারাদিনের খাই খাই ভাব অনেকটা নিয়ন্ত্রণে থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
দুই দলের ওপর এই ডায়েট প্ল্যানের পরীক্ষা চালানো হয়। একদলকে স্বাভাবিক লো কার্বস ব্রেকফাস্ট দেওয়া হয়। অন্য দলকে শুধু একটা মিষ্টি অতিরিক্ত দেওয়া হয়। আট মাস পর দেখা যায় দুই দলই ওজন কমাতে সক্ষম হয়েছে। কিন্তু প্রথম দল পরের চার মাসে সেভাবে আর ওজন কমাতে পারেনি। তুলনায় বেশি ওজন কমিয়েছে মিষ্টি খাওয়া দলই। এই সমীক্ষা থেকেই মনে করা হচ্ছে যে ব্রেকফাস্টে ডেসার্ট খেলে তাতে ভবিষ্যতে উপকার পাওয়া যাবে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট থেকে জানা যায়, প্রতিদিন খাবার শেষে মিষ্টি খেলে ব্লাড প্রেশার কমে। পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগের সম্ভাবনাও কমে। মিষ্টি খাবার শরীরের ভিতর অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। ফলে, হজম ভাল হয়। সূত্র: এইসময়
- বিষয় :
- এগ অ্যান্ড ডেসার্ট ডায়েট
- মিষ্টি
- ওজন