ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কত বছর বয়সের শিশুদের মধু খাওয়ানো ঠিক?

কত বছর বয়সের শিশুদের মধু খাওয়ানো ঠিক?
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৬

আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে জন্মের পর সদ্যোজাত শিশুকে মধু খাওয়ানো হয়। ধারণা করা হয় মধু খাওয়ালে শিশু সঠিক ভিটামিন ও পুষ্টি পাবে। বিশেষ করে শীতকালে ঠান্ডা লাগলে শিশুকে মধু খাওয়ানো হয়।  এ ছাড়া আরও একটা মিথ প্রচলিত রয়েছে যে, শিশু যখন কথা বলতে শুরু করবে তখন থেকে সে মিষ্টি মিষ্টি করে কথা বলবে এবং শান্ত স্বভাবের হবে।

কিন্তু সদ্যোজাত শিশুকে মধু খাওয়ালে তার শারীরিক-মানসিক বিকাশে কোনো ভূমিকা রাখে না। বরং তা সদ্যোজাত শিশুর জন্য ক্ষতিকর।

মধু পুষ্টিসমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার তাতে কোনো সন্দেহ নাই। তবে প্রাকৃতিক এই মিষ্টিজাতীয় খাবার সদ্যোজাত শিশুর জন্য নয়। 

মধুতে থাকা ব্যাকটেরিয়া ১ বছরের বেশি বয়সের শিশু থেকে বৃদ্ধদের জন্য সহনীয়। কিন্তু সদ্যোজাত কিংবা ১ বছরের কম বয়সী শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর।

মধুতে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া রয়েছে। যা শিশুদের হজমে ব্যঘাত ঘটায়। ব্যাকটেরিয়ার কারণে ৮-৩৬ ঘণ্টার মধ্যে শিশুর মধ্যে  প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ছাড়া ৬ মাস বয়সে শিশুর দাঁত ওঠে। প্রাকৃতিক মিষ্টিতে ভরপুর মধু খেলে শিশুর দাঁতের সমস্যা হওয়ারও আশঙ্কা রয়েছে।    

ভুল করে যদি কখনও শিশুকে মধু খাওয়ায় ফেলেন তবে খেয়াল করেন শিশুর মধ্যে অবসন্নতা, কোষ্ঠ্যকাঠিন্য কিংবা ক্ষুধা না থাকার লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা। এসব লক্ষণ প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×