পেটের মেদ কমায় যেসব খাবার
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৩
শরীরে মেদ জমলে চলাফেরায় যেমন কষ্ট হয়, তেমনি সৌন্দর্য নষ্ট হয়। বিশেষ করে পেটে মেদ জমলে ভালো পোশাক পরলেও সুন্দর দেখায় না। মেদ কমাতে যারা ব্যায়াম করার সময় পান না তারা কাজের ফাঁকে ফাঁকে খাবার খেয়ে কমিয়ে ফেলতে পারেন।
বিশেষজ্ঞরা পেটের মেদ কমাতে যেসব খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন
বাদাম
বাদামে রয়েছে হাজারো পুষ্টিগুণ। কাজুবাদাম, চীনাবাদাম, পেস্তাবাদাম বিভিন্ন সুস্বাদু খাবার রান্নায় ব্যবহার করার পাশাপাশি কাঁচাও খাওয়া যায়। কাঁচা এসব বাদাম নিয়মিত খেলে ক্ষুধা কম লাগে। ফলে এটি ওজন কমাতে কার্যকরী ভূমিকা রাখে। এ ছাড়া বাদাম মস্তিষ্ক গঠনেও ভূমিকা রাখে।
শাকসবজি
পেটের মেদ কমাতে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। শসা, পালংশাক, লাউ এসব শাকসবজি দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
ডিম
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়ামসহ অন্যান্য উপাদান বিদ্যমান। যারা ডায়েট করেন তাদের নিয়মিত ডিম খাওয়া উচিত। ডিম খেলে অনেক সময় পর্যন্ত পেট ভরা থাকে। এজন্য পেটের মেদ কমাতে ডিমের বিকল্প নেই।
পেটের মেদ কমাতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। নিয়মিত ঘুমাতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া