ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আস্তে আস্তে মনোযোগ সহকারে খেলে ওজন কমে

আস্তে আস্তে মনোযোগ সহকারে খেলে ওজন কমে
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৪২

প্রত্যেকের প্রতিদিনের রুটিন ব্যস্ত শিডিউলে ঠাসা। ব্যস্ততা কিংবা অভ্যাসের কারণে অনেকেই  খাবার সঠিকভাবে না চিবিয়ে তাড়াহুড়া করে খেয়ে নেন। খাবার ঠিকমতো না চিবিয়ে খেয়ে স্বাস্থ্যের ক্ষতি করছেন প্রতিনিয়ত।

গবেষণায় দেখা যায়, অনিয়মিত জীবনযাত্রা বিশেষ করে খাবার সঠিক সময়ে সঠিকভাবে না চিবিয়ে খাওয়ার কারণে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। সঠিকভাবে খাবা না চিবিয়ে খেলে মেটাবলিক সিনেড্রোমে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়।

আপনি কি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার গতি, কিভাবে খাচ্ছেন এসবের সঙ্গে ওজন বেড়ে যাওয়া এবং কমার সম্পর্ক রয়েছে। এ ছাড়া তাড়াহুড়া করে খেলে টাইপ-২ ডায়াবেটিস, পেট ফাঁপা, অ্যাসিডিটিসহ অন্যান্য অসুখ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

বিশেষজ্ঞরা মনে করেন, ওজন কম থাকুক আর বেশি থাকুক প্রত্যেকের উচিত খাবার সঠিকভাবে চিবিয়ে খাওয়া।

ওজন নিয়ন্ত্রণে রাখতে যেভাবে খাবার খাবেন-

খাবার খাওয়ার সময় খাবারকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করতে হবে।

পুরো খাবার শেষ করতে কমপক্ষে ২০ মিনিট সময় ব্যয় করতে হবে। এর চেয়ে কম সময় যেন কখনো না হয়।

যদি দেখেন আপনি খুব তাড়াতাড়ি খাচ্ছেন তাহলে ধীরে ধীরে খাওয়ার জন্য মন স্থির করুন। একদিনে সঠিকভাবে খেতে না পারলেও ধীরে ধীরে এটি আপনার আয়ত্বে চলে আসবে।

আপনি যখন ধীরে ধীরে খাবেন, তখন হরমোন মস্তিষ্ককে সিগন্যাল দিতে পারবে যে, আপনি যা খাচ্ছেন তা আপনার জন্য যথেষ্ট। 

আপনি যখন খাবার খাবেন তখন খাবারকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। এবং অল্প অল্প করে সঠিকভাবে খেতে হবে। 

খাওয়ার সময় ফোন, টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট থেকে নিজেকে দূরে রাখতে হবে। 

খাবার ভালোভাবে চিবিয়ে খেলে খাবারের পরিপূর্ণ স্বাদ পাবেন। 

খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে খাবারের মাঝখানে পানি খাওয়ার দরকার হবে না। খাবারের মাঝখানে পানি খেলে হজমে সমস্যা হয়। সূত্র: মিডডে

আরও পড়ুন

×