যেসব ব্যথাকে অবহেলা নয়
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ২৩:৪৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০০:২৫
শরীরের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ব্যথা হয়। এসব ব্যথা কখনও কম আবার কখনও বেশি অনুভব হয়। ব্যথাকে তেমন একটা গুরুত্ব দেন না। কিন্তু এসব ব্যথা বড় কোনও সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই এ সব ব্যথাকে মোটেই অবহেলা করা উচিত নয়।
বিশেষজ্ঞদের মতে শারীরিক এমন কিছু ব্যথা হলে তা একেবারেই অবহেলা করা উচিত নয়।
পিঠের মাঝামাঝি জায়গায় ব্যথা, জ্বর এবং ক্লান্তিকে একেবারেই অবহেলা করা উচিত হবে না। কারণ, এগুলো হতে পারে কিডনি সমস্যার আগাম লক্ষণ। কিডনিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং ইউরিন ইনফেকশনের জন্য এ ধরণের ব্যথা হতে পারে।

হঠাৎ করে যদি মাথায় অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয় এবং মাথার ব্যথায় দৃষ্টিশক্তি ঘোলাটে হতে শুরু করে, তাহলে বিষয়টিকে অবহেলা করা একেবারেই উচিত হবে না। মস্তিষ্কে রক্তক্ষরণ, কোনও আঘাত, টিউমার ইত্যাদির কারণে মাথায় এ ধরণের অস্বাভাবিক ব্যথা হতে পারে। তাই এই পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

ঋতুস্রাব বা মাসিকের সময়ে যদি অস্বাভাবিক পেটে ব্যথা হয় এবং সেই ব্যথা যদি সহজে না কমে, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

আপনার দাঁত ব্যথার মাত্রা যদি এতোটাই বৃদ্ধি পায় যে, মাঝ রাতে দাঁত ব্যথার কারণে যদি ঘুম ভেঙে যায়, তাহলে আপনার দ্রুত দাঁতের ডাক্তার দেখানো উচিত। সূত্র: জিনিউজ

