যেসব অভ্যাস চুল পড়ার জন্য দায়ী
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০১:৩৬
চুল পড়ার সমস্যা নারী পুরুষ সকলের জন্য বেশ যন্ত্রণায়দায়ক ব্যাপার। চুল পড়ার জন্য একদিকে যেমন শারীরিক অসুস্থতা দায়ী হতে পারে, তেমনই আপনার রোজকার কিছু অভ্যাসের কারণেও চুল পড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে যেসব অভ্যাসের কারণে চুল ঝড়ে পড়ে-
অতিরিক্ত ড্রাই শ্যাম্পুর ব্যবহার
ড্রাই শ্যাম্পুর ব্যবহার আপনার স্ক্যাল্পে স্বাভাবিক তৈলাক্তভাব নষ্ট করে দেয়। ফলে শুষ্ক হয়ে যায় চুলের গোড়া এবং ঝড়ে পড়ে চুল।
ভিজা চুলের অযত্ন
ভিজা চুল খুবই ভঙ্গুর হয়। তাই গোসলের পরেই ভিজে চুল ঘষে ঘষে মুছলে অথবা আঁচড়ালে চুল ঝড়ে পড়বেই।
ভিটামিন বি ১২ ঘাটতি
ভিটামিন বি ১২ নতুন চুল গজাতে সাহায্য করে। শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে চুল পড়াসহ নানা সমস্যা দেখা দেয়।
আয়রনের অভাব
শরীরে আয়রনের অভাবেও চুল পড়ে। চুল পড়া রোধ করতে প্রতিদিন আয়রন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খেতে হবে। ডুমুর, পালং শাক, সবুজ শাকসবজি, কলা জাতীয় খাবার খাদ্য তালিকায় নিয়মিত রাখতে হবে।
চুলে অতিরিক্ত হিট দেওয়া
চুল প্রতিদিন আপনি ব্লো ড্রাইয়িং, আয়রনিং, কার্লিং করেন। দেখতে সুন্দর লাগলেও, প্রতিদিন এই অত্যধিক তাপের কারণে নষ্ট হয়ে যায় চুলের স্বাস্থ্য। চুল হয়ে পড়ে ভঙ্গুর।
নিয়মিত চুল না ধোয়া
প্রতিদিন রাস্তাঘাটে চুলে যে পরিমাণে ধুলা লাগে তা যদি নিয়মিত ধুয়ে না ফেলা হয় তাহলে ধীরে ধীরে খারাপ হতে থাকে চুলের স্বাস্থ্য। চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতে নিয়মিত মাথা ভিজিয়ে গোসল করতে হবে। সূত্র: এই সময়
- বিষয় :
- চুল
