ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে

ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:৫১

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা দ্রুতগতিতে এগোচ্ছে। তাঁর কথা মতো ইসরায়েল ও হিজবুল্লাহ উত্তেজনা কমিয়ে আনতে রাজি হয়েছে।

ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং তা বেশ দ্রুতগতিতে চলছে।’ মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির কয়েক ঘণ্টা আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করেছে তেহরান। 

তাসনিম আরও জানায়, হরমুজ প্রণালি পুরোপুরি অচল করে দেওয়াসহ আঞ্চলিক অন্যান্য যুদ্ধক্ষেত্রগুলোও সক্রিয় করার পরিকল্পনা চলছে। ইরানি গণমাধ্যমের এমন খবরের পর লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, হিজবুল্লাহ ও তেলআবিব হামলা বন্ধের একটি মার্কিন প্রস্তাব মেনে নিয়েছে।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা পরোক্ষ আলোচনা, হুমকি এবং বিমান হামলা- কোনো কিছুই যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে পারেনি। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিবহনের প্রধান নৌপথ হরমুজ প্রণালি এখনো কার্যত অচল।

আরও পড়ুন

×