ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিপ্লব নিয়ে আসছেন ‘তারপর’ এর সলো সংস্করণ

বিপ্লব নিয়ে আসছেন ‘তারপর’ এর সলো সংস্করণ
×

সংগীতশিল্পী বিপ্লব। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৩:১৫

দীর্ঘ চার বছর পর আবারও আলোচনায় ফিরেছে গান ‘জেট ল্যাগ ভালোবাসা’। সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটির নতুন পার্ট ‘জেট ল্যাগ ভালোবাসা পার্ট-২’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিপ্লব ও তানজিনা রুমা। শুধু কণ্ঠই নয়, গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন বিপ্লব নিজে। 

গানটির রেশ কাটতে না কাটতেই বিপ্লব তাঁর অনুরাগীদের জন্য নতুন গানের খবর দিলেন। আসছে ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে গানটির দুটি বিশেষ সলো সংস্করণ। ‘তারপর’ শিরোনামে এই গানটি আলাদাভাবে কণ্ঠ দিয়েছেন বিপ্লব ও তানজিনা রুমা। যদিও একই গান, তবে দুই শিল্পীর পরিবেশনায় থাকছে স্বতন্ত্র উপস্থাপনা।

বিপ্লব বলেন, ‘একই গানের দুই সংস্করণে আমরা আলাদা অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা গান দুটিতে ভিন্ন এক আবেগ খুঁজে পাবেন বলে আশা করছি।’
কণ্ঠশিল্পী জানিয়েছেন, গান দুটি প্রকাশ পাবে বিপ্লবের নিজস্ব ইউটিউব চ্যানেলে। 
 

আরও পড়ুন

×