ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

গণঅভ্যুত্থানই সরকার পরিবর্তনের একমাত্র পথ: আ স ম রব

গণঅভ্যুত্থানই সরকার পরিবর্তনের একমাত্র পথ: আ স ম রব
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৬

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান নির্বাচনী পদ্ধতির ওপর জনগণ অনাস্থা প্রকাশ করেছে। এর অর্থ, গণতান্ত্রিক পদ্ধতিতে আর সরকার পরিবর্তন সম্ভব নয়। গণঅভ্যুত্থানই একমাত্র পথ। 

শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ বলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, সহসভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এসএম আনছার উদ্দিন, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, আমিন উদ্দিন বিএসসি, মতিউর রহমান মতি, একেএম মিজানুর রসীদ চৌধুরী, অধ্যাপক ইউসুফ সিরাজ খান, এসএম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, জয়নাল আবেদিন, এসএম সামছুল আলম, এমএ ইউসুফ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল মোবারক, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, গণসংযোগবিষয়ক সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, নারীর ক্ষমতায়নবিষয়ক সম্পাদক আনিছা রত্না, সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তাবিষয়ক সম্পাদক মতি বেবী দেবী প্রমুখ।

আরও পড়ুন

×