ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

আওয়ামী লীগ সরকারের অবসানে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন: সেলিম

আওয়ামী লীগ সরকারের অবসানে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন: সেলিম
×

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম- সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৪

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকারের অবসানে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন। বামপন্থিদের নেতৃত্বে দেশপ্রেমিক, আদর্শবাদী দেশ রক্ষায় সরকার কায়েম করতে হবে। 

শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সিপিবি'র উদ্যোগে বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিপিবি সভাপতি সেলিম বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। একইভাবে আওয়ামী লীগ তিন মেয়াদে দেশকে ধ্বংস করে ফেলেছে। এদের হাতে গণতন্ত্র আর নিরাপদ নয়। তাই আমরা নতুন বার্তা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছি। জনগণ এখন আওয়ামী লীগের সাথে নেই। তারা জোর করে ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগের দূর্নীতি-দুঃশাসন থেকে দেশকে বাঁচাতে হবে। দেশের জনগণকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

রংপুর জেলা সিপিবি নেতা কমরেড শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি সাধারন সম্পাদক শাহ আলম, সিপিবি নেতা রহিন হোসেন প্রিন্স, শাহিন রহমানসহ কমিউনিস্ট পার্টির রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দরা।

আরও পড়ুন

×