জামায়াতের সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৭
দেশে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সংগঠন। নেতারা বলেছেন, স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী দল জামায়াতের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এটি নিষিদ্ধ রাজনৈতিক দল। এই দলের ব্যানারে এখনও কীভাবে মিছিল-মিটিং করার দুঃসাহস দেখায়, সেটা বোধগম্য নয়।
সভায় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের নামে দেশে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। আগামী নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে আবারও ক্ষমতায় এনে সব ষড়যন্ত্র ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
