করোনায় আক্রান্ত সিপিবির সাধারণ সম্পাদক শাহআলম
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ১০:৫০
বাংলাদেশর কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহআলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা জানিয়েছেন, কয়েকদিন ধরে কমরেড শাহআলম মৃদু জ্বর এবং কাশিতে ভুগছিলেন। সোমবার তার বাসায় এসে নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।
শাহআলম চট্টগ্রাম নগরীর আসকারদিঘীর পাড়ের বাসায় আইসোলেশনে আছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহআলম চট্টগ্রামে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন।
- বিষয় :
- করোনা
- সিপিবি
- কমরেড মো. শাহআলম