ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর

পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর
×

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে শুক্রবার ঢাকায় সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ২০:০৯

ইসলামী আন্দোলনের আমির (চরমোনাইয়ের পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশের সুযোগ কাজে লাগাতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি জরুরি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলনে প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। বিদ্যমান পদ্ধতির নির্বাচনে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়।

সমাবেশে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না। মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না।

পিআরের দাবিতে গণমিছিল
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে শুক্রবার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ সব বিভাগীয় শহরে সমাবেশ ও গণমিছিল করে ইসলামী আন্দোলন। ঢাকার গণমিছিল হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে।

এতে বক্তারা বলেছেন, এতগুলো দল ধারাবাহিকভাবে আন্দোলন করছে কিন্তু পিআর নিয়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জুলাইয়ের রক্তের চাহিদা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের ব্যবস্থা করা। এ দাবির প্রতি সরকারের উদাসীনতা গ্রহণযোগ্য না। মিছিলে নেতৃত্ব দেন চরমোনাই পীর। ছিলেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

আরও পড়ুন

×