ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চীনকে টিকা পরীক্ষার সুযোগ না দেওয়ার প্রতিবাদ

চীনকে টিকা পরীক্ষার সুযোগ না দেওয়ার প্রতিবাদ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ০৮:২৯ | আপডেট: ৩১ জুলাই ২০২০ | ০৯:৩৮

করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) পরীক্ষা করতে চীনকে সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।

শুক্রবার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নূরুল হাসান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এই প্রতিবাদ জানান।

তারা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করতে বাংলাদেশকে পাশে চেয়েছিল চীন। চীনকে সুযোগ দিলে আমরা প্রথমদিকেই মরনব্যাধি করোনা রোধের ভ্যাকসিন পেতাম। কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতকে খুশি করতে বাংলাদেশ সরকার চীনকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

নেতারা বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তের ফলে আমরা করোনা মোকাবেলায় একধাপ পিছিয়ে গেলাম। আমেরিকা, ভারতের মর্জির ওপর আমাদের করোনা মোকাবিলা নির্ভর করবে। করোনার এই মহামারির সময় আমাদের সরকারের উচিৎ হয়নি সাম্রাজ্যবাদী গ্লোবাল চক্রের সঙ্গে জড়িয়ে পড়া। এটা আমাদের জন্য শুভ হবে না।’


আরও পড়ুন

×