গণসংহতি আন্দোলনের নতুন কমিটি
শীর্ষ দুই পদে সাকি ও রুবেল ফের নির্বাচিত
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ২১:৫৬
জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী পুনর্নির্বাচিত করে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপী পঞ্চম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের এই কমিটির নির্বাচন করা হয়। একই সঙ্গে দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও পরামর্শক পরিষদও গঠিত হয়।
গত ৩১ অক্টোবর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ হয়। সারাদেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায়, তরিকুল সুজন, এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, অঞ্জন দাস, ড. নাসির উদ্দিন, নুরুন্নেসা মুন্নী, ইখতিয়ার উদ্দিন বিপা, মনিরুল হুদা বাবন, মুনীর চৌধুরী সোহেল, আব্দুল আলীম, অপরাজিতা চন্দ, শহীদ শিমুল, তৌহিদুর রহমান, জুয়েল রানা, আমজাদ হোসেন, সাদিক রেজা, গোলাম মোস্তফা, জাহিদ সুজন, রেক্সোনা পারভীন সুমি, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, পপি রানী সরকার, লুভানা তাবাসসুম, আবদুল্লাহ নাদভী, রুবিনা ইয়াসমিন, মুন্নী মৃ, রোকনুজ্জামান মনি, নিয়ামুর রশীদ বিপ্লব, বেনু আক্তার, মোস্তাফিজুর রহমান রাজীব, মুফাখখারুল ইসলাম মুন, মাহবুব রতন, আরিফুর রহমান মিরাজ, লুৎফুন্নাহার সুমনা, জাহিদুল আলম আল জাহিদ, তাহসিন মাহমুদ ও আবু রায়হান খান। সাতটি পদ শূন্য রাখা হয়েছে।
উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নূরুল আলম শাহীন। পরামর্শক পরিষদে রয়েছেন ড. সায়েমা খাতুন, প্রকৌশলী জাকারিয়া নেওয়াজ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালিদ হোসাইন, সৈকত মল্লিক, শ্যামলী শীল ও ইমরাদ জুলকারনাইন।
২১ ও ২২ নভেম্বর দলের বিশেষ প্রতিনিধি সম্মেলনে মুলতবি আলোচনায় পঞ্চম জাতীয় সম্মেলনে উত্থাপিত দলিলপত্রে মতামত ও পরামর্শ সংযুক্ত করে চূড়ান্ত করা হবে। সেখানে দলের জাতীয় পরিষদও গঠিত হবে।
- বিষয় :
- গণসংহতি আন্দোলন
- জুনায়েদ সাকী
