ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিইসির সঙ্গে বৈঠক 

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: গোলাম পরওয়ার

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: গোলাম পরওয়ার
×

সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৬:৫৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:০৪

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।’

সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে ছিলেন।

তিনি বলেন, তপশিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও কথা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসী ভোটারের নিবন্ধন প্রক্রিয়াটি জটিল মনে করছে প্রবাসীরা। এটাকে আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রে সিসিক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। ওনাদের পদক্ষেপ গ্রহণের জন্য বলেছি। ইসি আমাদের কিছু বলেনি। এর আগে তারা বলেছে এটি একটি ব্যয়বহুল প্রকল্প।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘একটি দল প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তপশিল হলে এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব; ইসি বলেছে ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। জাতি মনে করছে নির্বাচনের তপশিল নিয়ে সময় পার হয়ে যাচ্ছিল; তাই আমরা এসেছি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।’

 

 

আরও পড়ুন

×