প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’
রাশেদ প্রধানের বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দাবি জামায়াতের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৩:৩৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি আল রাশেদ প্রধানের বাসভবনের সামনে বিক্ষোভ এবং ইটপাটকেল নিক্ষেপকে মব আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়েও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা করেছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে প্রতিবাদ জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাবে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার বাসার সামনে একদল সন্ত্রাসীর মব সৃষ্টি ও হামলার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
বাসায় ও কার্যালয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। রাশেদ প্রধানের বাসা, রাজনৈতিক কার্যালয় ও তার ব্যক্তিগত নিরাপত্তা দাবি করছি।
- বিষয় :
- জামায়াত
- প্রধানমন্ত্রী
