ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

জামায়াতের দুই রুকন বহিষ্কার

জামায়াতের দুই রুকন বহিষ্কার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২২:২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এবং সদর উপজেলার সদস্যকে (রুকন) বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বরাতে এই তথ্য জানানো হয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

এতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙের অভিযোগে সিরাজদিখানের মাওলানা মনির হোসেন এবং সদরের আমিনুল ইসলাম নাসিরকে সদস্য পদ বাতিল করেছেন জামায়াত আমির। তাঁদেরকে দল বহিষ্কার করেছেন। এই দুইজন আর জামায়াতের আর কোনো পদে নেই। তারা আর জামায়াতের কেউ নন। 

কী কারণে তাদের বহিস্কার করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি জামায়াত। তবে দলটির সূত্র জানিয়েছে, নৈতিক স্খলন, দলে বিভেদ তৈরি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অশোভন আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×