ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিতে ইসিতে বিএনপির প্রতিনিধিদল

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিতে ইসিতে বিএনপির প্রতিনিধিদল
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৪:৪৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৪:৪৭

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে এসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। দুপুর সোয়া ২টায় তারা আসেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই প্রতিনিধিদলে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ 
 

আরও পড়ুন

×