ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারের ৬ মাসের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

সরকারের ৬ মাসের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৫:৪৫

সরকারের প্রথম ছয় মাসের কাজের গতি ও অগ্রগতি হতাশাজনক বলে মন্তব্য করেছে এবি পার্টি। তাদের অভিযোগ, বিএনপি সরকারে এসে ৩১ দফা ভুলে গেছে। সবার আগে বাংলাদেশ বলে বিএনপি সরকার দলীয়করণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, ক্যাম্পাসে সন্ত্রাস ও অর্থনীতিকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের মতামতকে দলনের বার্তা দিচ্ছে সরকার।

গতকাল সোমবার রাজধানীর তোপখানায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন করেছে দলটি।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ছয় মাস সরকারের মেয়াদের এক দশমাংশ। ছয় মাসেই সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার হিসাব করা ঠিক হবে না। অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, শাসন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য, গণতান্ত্রিক চর্চার সূচকে ছয় মাসে আশানুরূপ উন্নতি নেই। বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের চেয়ে এখন পরিস্থিতি খারাপ হয়েছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় হতাশাজনক পরিস্থিতি তৈরি করেছে। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, জীবনমান অধপতিত হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। সরকার যেখানে নতুন কর্মসংস্থানের আশা দেখিয়েছিল সেখানে উল্টো বেকারত্ব আরও বেড়েছে। প্রশাসন, স্থানীয় সরকারে দলীয়করণ সুশাসন নিয়ে মারাত্মক সংশয় তৈরি করেছে। দ্রব্যসমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন সংগ্রাম অবর্ণনীয় কষ্টে নিপতিত হয়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাজনৈতিক সহিংসতার কালচার আবার ফিরে আসছে, যা কাম্য ছিল না। বিএনপি নিজের ৩১ দফার ৮-১০টি ইতোমধ্যে অমান্য করেছে।

আরও পড়ুন

×