ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ছাত্র মৈত্রীর নেতৃত্বে জুয়েল-আলো

ছাত্র মৈত্রীর নেতৃত্বে জুয়েল-আলো
×

কাজী আব্দুল মোতালেব জুয়েল (বাঁয়ে) ও অতুলন দাস আলো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৯:২১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৯:৪০

কাজী আব্দুল মোতালেব জুয়েলকে সভাপতি ও অতুলন দাস আলোকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র মৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ছাত্র মৈত্রীর দু'দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনের কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হন তারা। ৫৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন অদিতি আদৃতা সৃষ্টি।

এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল।

বিদায়ী সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে ও কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য নূর আহমদ বকুল প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় ও দেশের সব শাখার সাংগঠনিক ও রাজনৈতিক বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।



আরও পড়ুন

×