ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সকল শ্রেণিপেশার প্রতিনিধিত্বে গঠিত হল ‘বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা’

সকল শ্রেণিপেশার প্রতিনিধিত্বে গঠিত হল ‘বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা’
×

গঠিত হল ‘বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা’- সমকাল

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০০:০১

নিউইয়র্কের বাংলাদেশি অভিবাসীদের সবচেয়ে বড় ঘনবসতি কুইন্সের জ্যামাইকায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা’।

কম্যুনিটির উন্নয়ন ও মঙ্গলের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে গড়া সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বতস্ফুর্তভাবে যোগ দেন সংগঠনটির নবগঠিত কমিটির অধিকাংশ সদস্য। 

নতুন সংগঠনের সভাপতি হয়েছেন জ্যামাইকা বাংলাদেশ কম্যুনিটির পরিচিত মুখ সফল সংগঠক ব্যবসায়ী বাহালুল সৈয়দ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্মী ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।

সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ২৬ জানুয়ারি রোববার বিকেলে জ্যামাইকায় বসবাসরত সকল শ্রেণি পেশার মানুষ এবং সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্টার কাবাব রেস্টুরেন্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি এবং উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমরা প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু- কিশোরদের জন্য অনুষ্ঠান করবো,  শিশু-কিশোর এবং অভিভাবকদের নিয়ে সেমিনার করবো,  জব সেমিনার করবো। অভিবাসীদের চাকরি,  চিকিৎসাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করবো। সেই সঙ্গে বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন করবো।

সংবাদ সম্মেলনের শুরুতে সংগঠনের সভাপতি সৈয়দ বাহালুল উজ্জ্বল স্বাগত বক্তব্য রাখেন এবং সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যের পরই তিনি কমিটি ঘোষণা করেন।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি বাহালুল সৈয়দ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ ভূইয়া, সহ-সভাপতি আব্দুল কাদির লিপু, এম এ মজিদ আকন্দ, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ রেজাউর রহমান তুহিন, মো. কামরুজ্জামান মুরাদ, ওয়াহিদ কাজী এলিন, মামুন খান,  মো. শাহ আলম,  মাসুদুর রহমান,  স্বীকৃতি বড়ুয়া,  আনোয়ার পারভেজ, আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাধারণ সম্পাদক-আব্দুল বাসিত খান বুলবুল,  সহ-সাধারণ সম্পাদক আহনাফ আলম,  মোহাম্মদ মনসুর,  কোষাধ্যক্ষ মির্জা মো. দস্তগীর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, সাংস্কৃতিক সম্পাদক চন্দন চৌধুরী, প্রকাশনা ও প্রচার সম্পাদক শাহ মো. ফারুক রহমান, দপ্তর সম্পাদক আনিসুর রহমান খোকন,  ক্রীড়া সম্পাদক বখতিয়ার উদ্দিন খান,  সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, সমাজ কল্যাণ সম্পাদক অলিভ আহমেদ, আপ্যায়ন সম্পাদকজুবায়ের রানা, তথ্য ও গবেষণা সম্পাদকতানজিরুল হক। কার্যকরি সদস্য- আবু তাহির আসাদ,কামরুন নাহার লুনা, সুলতান বুখারী, ম্ঈানুল হাসান (মহিদ), হায়দার আলী দেলওয়ার, রোকসানা মির্জা, মীর আলী লিতু, মুনীরুজ্জামান মনির, আব্দুর নুর হারুন, রুমেল খান, আব্দুর রহমান মামুন, আলি খান রানা, আকবর হোসেন স্বপন, মাজহারুল ইসলাম অনিক, আইনুল ইসলাম, আব্দুল আজাদ খান নোমান, এনামুল সাকুর, তামিম ইকবাল টিপু, আবু জাফর, মনির মামুন জলিল,রাগিব মাহমুদ তপাদার, গোলাম মোস্তফা সংগ্রাম ও বাপ্পি রায়।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মুর্শেদ আলম, শরাফ সরকার, রায়হান জামান, ফখরুল ইসলাম খান, ইসমাইল খান আনসারী, কাজী কামাল হোসেন, জহুরুল ইসলাম, মো. ফারুক উজ্জামান, কামাল উদ্দিন ভূইয়া, মকবুল আহমদ পাটওয়ারী, অধ্যাপক বুরহান উদ্দিন হাওলাদার, ডা. আব্দুল বাতেন, সাংবাদিক মাহফুজুর রহমান, সাংবাদিক ফরিদ আলম, মো. শাহাব উদ্দিন বাচ্চু,  সুলাইমান খান, ড. দিলিপ নাথ, আব্দুর নুর ভূইয়া, মো. সাবুল উদ্দিন, মো. ইলিয়াস খান, মাহবুবুর রহমান মুন্না, মফিজুল ইসলাম ভূইয়া রুমী, জিবরুল হক বাবু, মিরু সিকদার ও জাহিদুর রহমান খান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুর্শেদ আলম, মাহফুজুর রহমান, বাহালুল সৈয়দ উজ্জ্বল, আব্দুল বাসিত খান বুলবুল, সাইফুল্লাহ ভুইয়া, এম এ মজিদ আকন্দ, আহনাফ আলম।

আরও পড়ুন

×