করোনাভাইরাসে স্থগিত ফ্লোরিডায় বাঙালিদের অনুষ্ঠান
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২০ | ২৩:০৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০০:০৯
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে অনুষ্ঠিতব্য প্রবাসী বাঙালিদের ফুড ফেয়ার স্থগিত করা হয়েছে।
ফ্লোরিডা স্টেট গর্ভনর রন ডি সান্টিস সোমবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন।
ডি সান্টিস বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি।
ফ্লোররিডায় এখন পর্যন্ত ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন মারা গেছে বলে জানিয়েছে ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তর।
আগামী ১৪ ও১৫ মার্চ ফ্লোরিডার ওয়েস্ট পালম বিচের সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ২৭ তম এশিয়ান ফুড ফেয়ার ও সাংস্কৃতিক শো স্থগিত করা হয়েছে।
এক বার্তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এম রহমান জাহির বলেন, করোনাভাইরাসের কারণে পুরো ফ্লোরিডাজুড়ে জরুরি অবস্থা জারির ফলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- বিষয় :
- ফ্লোরিডা
- জরুরি অবস্থা
- করোনার প্রাদুর্ভাব
