করোনাভাইরাস: নিউইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২০ | ২৩:২২ | আপডেট: ১০ মার্চ ২০২০ | ২৩:৩১
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠেয় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ স্থগিত ঘোষণা করা হয়েছে।
আগামী ২৮ ও ২৯ মার্চ এই সম্মেলন হওয়ার কথা ছিল।
এক বিবৃতিতে অনভিপ্রেত এই ঘোষণার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন সম্মেলনের আহ্বায়ক ড. নুরুন নবী, প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়া ও সদস্য সচিব জাকারিয়া চৌধুরী।
পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সম্মেলনের নেতারা।
