ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নিউইয়র্কে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু
×

ফাইল ছবি

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০১:২৩ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ০২:৫৪

নিউইয়র্কে করোনায় মৃত্যুর মিছিলে সোমবার যোগ হয়েছে একজন সাংবাদিকসহ পাঁচজনের নাম।সোমবার পর্যন্ত নিউইয়র্কে মোট ২৭ বাংলাদেশীর জীবন কেড়ে নিয়েছে কোভিড ১৯। আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯।

স্থানীয় সময় সোমবার দুপুরে কুইন্স জেনারেল হাসপাতালে মারা গেছেন ফটো সাংবাদিক স্বপন হাই। পাচঁদিন আগে কুইন্স জেনারেল হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত স্বপন হাই নিয়মিত ডায়ালিসিস করতে যান। সেদিনই চিকিৎসকরা তার দেহে করোনার উপস্থিতি পজিটিভ পেলে হাসপাতালে ভর্তি করেন। স্বপন হাইর অকাল মৃত্যুতে নিউইয়র্কের সাংবাদিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

ব্রুকলীনে করোনাভাইরাস কেড়ে নেয় একাত্তরের বীর মুক্তিাযোদ্ধা ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান (৭০) প্রবীণ প্রবাসী আনোয়ারুল আলম চৌধুরীর (৭৬) জীবন। এদিন দুপুরে নিশাত চৌধুরী (২৫) নামে এক গৃহবধূও মারা যান।

করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে কমিউনিটিতে করোনাভাইরাসে আক্রান্তের খবরও পাওয়া যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন তিনজন চিকিৎসক।

এবারের একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী মুক্তিযোদ্ধা ড. নুরননবীর পুত্র ও পুত্রবধুও করোনায় আক্রান্ত হয়ে ম্যানহাটানের নিজ এপার্টমেন্টে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্যদিকে শহরের বেশকটি হাসপাতালেই আক্রান্ত বাংলাদেশিদের ভর্তি হবার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে অনেককেই ভেন্টিলেশনে রাখা হয়েছে।


আরও পড়ুন

×