ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কানাডায় করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

কানাডায় করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু
×

আশরাফুল আলম ওমর

কানাডা (আলবার্টা) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কানাডার টরন্টোতে আশরাফুল আলম ওমর নামের আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে কানাডায় চার বাংলাদেশির মৃত্যু হলো।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় টরেন্টোর ইস্ট ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। 

এর আগে, একইদিন সন্ধ্যা ৭টায় টরেন্টোতে জামাল আলী নামের আরেক বাংলাদেশির মৃত্যু হয়।  

জানা গেছে, টরেন্টো প্রবাসী আশরাফুল ঢাকার শান্তিবাগের বাসিন্দা। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার রাজধানী শহর অটোয়ায় গত ৪ এপ্রিল মারা গেছেন প্রথম বাংলাদেশি শরিয়ত উল্লাহ (৫৫)। এরপর গত ৫ এপ্রিল টরেন্টোতে মারা গেলেন মুক্তিযোদ্ধা  তুতিউর রহমান।

আর জামাল আলী গত এক সপ্তাহ ধরে টরেন্টো জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। জামাল সিলেটের বিশ্বনাথ এলাকার অধিবাসী। তিন বছর বয়সে তিনি কানাডায় আসেন। জামাল একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বর্তমানে টরেন্ট্রো এবং মন্ট্রিলে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

কানাডায় এখন পর্যন্ত ২২ হাজার ১৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৫৬৯ জন মারা গেছেন। আর ৬ হাজার ১৩ জন সেরে  উঠেছেন। 


আরও পড়ুন

×